[email protected] বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৩ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংককে গিয়েছিলেন স্পিকার।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন।

সংসদ সচিবালয়ের একটি সূত্রও স্পিকারের আগাম ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।

তবে সফর সংক্ষিপ্ত করার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন।

এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তবে স্পিকারের আগাম দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন আলোচনা চলছে।

 

এসআর

সম্পর্কিত খবর