[email protected] বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে নতুন বিধিনিষেধের পথে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ৯:০১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা সংক্রান্ত আইন ও বিধিমালায় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে কমিশনের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বৈঠক শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রস্তাব অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

পাশাপাশি লাভজনক পদে কর্মরত ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত করার প্রস্তাব রাখা হয়েছে।

তিনি আরও জানান, ব্যাংক ঋণের জামিনদারদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার বিষয়টিও কমিশনের বিবেচনায় রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইন ও আচরণবিধি পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

এসব প্রস্তাব প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আইন সংশোধন ও সরকারি অনুমোদনের পর নতুন বিধানগুলো কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতার ক্ষেত্রে নতুন শর্ত ও বিধিনিষেধ যুক্ত হবে।

এসআর

সম্পর্কিত খবর