[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১১:৩৮ এএম

সংগৃহীত ছবি

আগামী পাঁচ দিন সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে এবং

 পাঁচ দিন পরও এই বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, দেশের দক্ষিণাঞ্চলের বিভাগগুলো অর্থাৎ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

​পূর্বাভাস অনুযায়ী, ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থান এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অঞ্চলভেদে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এই সময়জুড়ে দেশের নদী অববাহিকা ও বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং অস্থায়ী ঝড়ো হাওয়া জারি থাকতে পারে।

এসআর

সম্পর্কিত খবর