ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. সাইদুর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের দিন থেকে এক বছরের জন্য তিনি নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করবেন। চুক্তির অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে।
সাইদুর রহমান এর আগে সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাক-এর রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস ও ফ্যাক্ট চেকিং উপ-কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসআর