[email protected] বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর আটক সাবেক সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ৩:৫৭ পিএম

গ্রেফতার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা মেজর (অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটক করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনার পর থেকে মোজাফফর হোসেনকে সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছিল।

ঘটনার প্রায় ৪৫ বছর পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাকে আটক করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর