[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

সিআর মামলার পরোয়ানায় আবারও আটক রিজেন্টের সাহেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ৩:২৩ পিএম

সংগৃহীত ছবি

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, পল্লবী থানায় দায়ের করা একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে পল্লবী থানার কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন।
করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র‍্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদান, চিকিৎসার নামে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে। ওই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

এসআর

সম্পর্কিত খবর