[email protected] সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানের আড়ালে ১৬ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৯ জুলাই) মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ অভিযানে এই স্বর্ণের চালান জব্দ করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফল বহনকারী ক্যারেট তল্লাশি করে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফল আমদানির আড়ালে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করেছিল একটি সংঘবদ্ধ চক্র।

 

ঢাকা কাস্টমস জানিয়েছে, চালানটি কাগজপত্রে ফল হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে তল্লাশির সময় ক্যারেটের ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাওয়া যায়।

 

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ফলের চালানের মধ্যে এই স্বর্ণ আনার চেষ্টা করা হয়েছিল। পরে যৌথ অভিযানে পুরো চালানটি জব্দ করা হয়।

 

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা চোরাচালান চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর পেছনের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

সম্পর্কিত খবর