বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরীক্ষামূলক কার্যক্রম আগামী মাসের মধ্যে শুরু করতে যাচ্ছে সরকার।
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড–সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি বলেন, প্রবাসীদের আর্থিক সেবা সহজ করা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাই এ কার্ড চালুর মূল লক্ষ্য। ডুয়াল কারেন্সি সুবিধাসহ আন্তর্জাতিক লেনদেনের সুযোগও এতে অন্তর্ভুক্ত থাকবে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রবাসী কার্ডের পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হচ্ছে।
প্রস্তাবিত প্রবাসী কার্ডের মাধ্যমে যেসব সুবিধা পাওয়া যেতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে—
সরকারের আশা, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের সব যোগ্য প্রবাসীর জন্য এই কার্ড চালু করা হবে।
এসআর