[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামালের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ১০:৩৪ পিএম

সংগৃহীত ছবি

বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক শাহেদ কামাল আর নেই।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন সুলতানা কামাল।

 

শাহেদ কামাল দেশের প্রখ্যাত কবি ও লেখিকা সুফিয়া কামালের ছেলে। তিনি ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং দীর্ঘ সময় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এ দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।

 

তার মৃত্যুতে সাংবাদিকতা ও শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর