[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ১০:৫০ এএম

সংগৃহীত ছবি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত 'জুলাই জাতীয় সম্মেলন'-এর

 স্মরণসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত রয়েছেন।

​এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে দেশজুড়ে ৯ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গত বৃহস্পতিবার ঘোষিত এই কর্মসূচিটি আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে শুরু হবে।

এরপর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে এটি শেষ হবে। ৯ দিনব্যাপী এই কর্মসূচির সমাপনী দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর