[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

২০২৭ সালের হজ: প্রাক-নিবন্ধন শুরু, চূড়ান্ত কার্যক্রমের শেষ সময় ২৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ১১:১৯ এএম

সংগৃহীত ছবি

আগামী ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক

 মন্ত্রণালয় এক জরুরি বার্তায় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

​এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের মূল সময়সূচি ও রোডম্যাপ ঘোষণা করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ হস্তান্তর করেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ।

​ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করার পর আগামী ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা ইস্যু এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

​উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর