[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

শনিবার যেসব এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১:৩০ এএম

সংগৃহীত ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তামূলক কাজের কারণে শনিবার (২৭ জুন) চট্টগ্রাম ও নাটোরের কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এ সময় মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক এলাকা, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার অংশবিশেষ, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া এবং গাছবাড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি সংস্কার ও লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) এবং বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের কিছু অংশ এবং নগর ইউনিয়নের নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এসব রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর