[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ৭:০৭ পিএম

সংগৃহীত ছবি

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এমন সম্ভাবনা দেখা দিয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ঈদে মিলাদুন্নবীর ছুটির পরের দিন ২৭ আগস্ট বৃহস্পতিবার। ওই দিন কেউ ঐচ্ছিক ছুটি বা নৈমিত্তিক ছুটি গ্রহণ করলে এরপর ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

ফলে অনেক চাকরিজীবীর জন্য পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো কিংবা স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।

বিশেষ করে রাজধানী ও বড় শহরগুলোতে কর্মরতদের মধ্যে এ সময় নিজ নিজ এলাকায় যাওয়ার আগ্রহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে।

এসআর

সম্পর্কিত খবর