আগামী জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের বিদ্যমান মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফলে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আসছে না।
সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকাই থাকবে।
সরকার জানিয়েছে, গত ৩১ মে নির্ধারিত মূল্যহারই আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর জুলাই মাসের জন্যও একই দাম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে আগামী পুরো মাসজুড়ে দেশের বাজারে জ্বালানি তেল আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
এসআর