শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে
বনানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার (২৪ জুন) সকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। গ্রেপ্তারের পর সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় যৌথ অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।
অভিযানকালে ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে সহযোগিতা না করায় এবং সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করায় আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে কয়েক দফায় ভেতরে প্রবেশে বাধার মুখে পড়ে। পরে রাতভর অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এসআর