[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর আকস্মিক স্পারসো পরিদর্শন: আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ১:১১ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত

 বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শনে যান। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে এই আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

​পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের বর্তমান কার্যক্রম, উদ্ভাবন ও চলমান গবেষণা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। সব শুনে প্রধানমন্ত্রী স্পারসোকে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

​এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ ও দূর অনুধাবন প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে স্পারসো জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে।

এসআর

সম্পর্কিত খবর