[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

এই সর্বশেষ তথ্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান অবস্থার একটি হালনাগাদ চিত্র তুলে ধরেছে।

এসআর

সম্পর্কিত খবর