[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ১১:০০ এএম

সংগৃহীত ছবি

পবিত্র আশুরা উপলক্ষে গভীর শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া

 সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে। সকাল ১০টার পর শুরু হওয়া চারশত বছরের পুরোনো এই ইমামবাড়ার মিছিলে যোগ দিতে ভোর থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মুসলিম ধর্মপ্রাণ মানুষ সেখানে সমবেত হন।

​কালো পোশাক পরিহিত মিছিলে অংশ নেওয়া মানুষের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা, নিশান, বেস্তা ও বইলালাম দেখা যায়। মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব মোড় হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।

তাজিয়া মিছিলের রুট ও সংলগ্ন এলাকায় সাধারণ পুলিশ, ট্রাফিক পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, সোয়াত, ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকের গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​আরবি হিজরি ৬১ সনের ১০ মহররম (আশুরা) ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন।

ইসলামের মহান আদর্শ, শান্তি ও সম্প্রীতি সমুন্নত রাখতে তাঁর এই ঐতিহাসিক আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এবং সত্য-সুন্দরের পথে চলার চিরন্তন অনুপ্রেরণা জোগায়।

এসআর

সম্পর্কিত খবর