[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩

পাচার রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ১০:১৮ পিএম

সংগৃহীত ছবি

মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে এ সভার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

 

বৃহস্পতিবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনে আয়োজিত এ সভায় বিচার বিভাগ, আইন সংশ্লিষ্ট ব্যক্তি এবং ব্র্যাকের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় মানব পাচারের বর্তমান পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ অভিবাসন, ভুক্তভোগীদের সুরক্ষা এবং পুনর্বাসন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, বিদেশে প্রতারণা ও পাচারের শিকার হয়ে দেশে ফেরা ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে জরুরি সহায়তা, নিরাপদ আশ্রয়, চিকিৎসা এবং পুনর্বাসন সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে মানব পাচারের শিকার হয়ে বিদেশ থেকে ফিরে আসা এক ভুক্তভোগী তার অভিজ্ঞতা তুলে ধরেন। তার বক্তব্যে বিদেশে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং মানব পাচারের ভয়াবহ দিকগুলো স্পষ্ট হয়ে ওঠে

প্ররধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, মানব পাচার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। দালালচক্রের প্রলোভনে পড়ে অনিরাপদ পথে বিদেশ যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড কমিটি সবসময় প্রস্তুত রয়েছে।

 

সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসআর

সম্পর্কিত খবর