বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে আগামী ২৮ জুন থেকে।
প্রাথমিকভাবে দেশের পাঁচটি নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে এ ভিসা প্রদান করা হবে।
বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী—এই পাঁচটি কেন্দ্র থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ করা হবে।
দীর্ঘ সময় পর পর্যটন ভিসা চালুর ফলে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসআর