[email protected] বৃহঃস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ৫:০১ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার কিশোর ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কের হাড়ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ (৪৫) এবং তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে মোটরসাইকেলে করে নবাবগঞ্জ থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন হারুন ও তার ছেলে। পথে হাড়ভাঙ্গা ব্রিজের ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

 

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ফলেই বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর