বাংলাদেশ ইনটেলেকচুয়াল প্রোপার্টি এটর্নিজ অ্যাসোসিয়েশন (বিপা)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর বিদায়ী কমিটির সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং তাদের সফল মেয়াদ কামনা করেন।
সভার শেষপর্বে বিদায়ী সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২৪-২০২৬ মেয়াদের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদনের ওপর আলোচনা হয়। কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের উপস্থাপিত প্রতিবেদন উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় উপদেষ্টার নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসআর