[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে নিজের পছন্দের দলের বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

চলমান ফুটবল বিশ্বকাপে কোন দলের প্রতি তার সমর্থন রয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও একটি মন্তব্যের মাধ্যমে নিজের পছন্দের আভাস দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ প্রসঙ্গ ওঠে। বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে সাংবাদিকরা বিশ্বকাপ ফুটবল নিয়েও প্রশ্ন করেন।

 

জবাবে প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, ‘আমি তো অনেক বছর একটি দেশে ছিলাম।’ সংক্ষিপ্ত এই মন্তব্যের পর তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।

 

তবে উপস্থিত সাংবাদিকদের অনেকেই মনে করেন, দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসের অভিজ্ঞতার কারণে তিনি পরোক্ষভাবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।

 

উল্লেখ্য, রাজনৈতিক পরিস্থিতির কারণে তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেছিলেন। পরবর্তীতে দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দেশে ফিরে আসেন এবং জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

 

অনুষ্ঠানটিতে মূলত রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও শেষদিকে ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গে এই সংক্ষিপ্ত কথোপকথন উপস্থিতদের মধ্যে উৎসাহ ও হাস্যরসের পরিবেশ তৈরি করে।

 

প্রধানমন্ত্রীর মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সম্ভাব্য সমর্থনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর