[email protected] বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

বাড়ল জ্বালানি তেলের দাম, লিটারে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০২৬ ৮:৪৬ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।


রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১ জুন থেকে ডিজেলের মূল্য প্রতি লিটার ১১৫ টাকা অপরিবর্তিত থাকছে।

তবে অকটেনের দাম বেড়ে ১৪৫ টাকা, পেট্রলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে মে মাসে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হয়েছে।


মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার ভিত্তিতে নিয়মিত সমন্বয়ের অংশ হিসেবে নতুন এ মূল্য কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য, গত এপ্রিলেও সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছিল।

এসআর

সম্পর্কিত খবর