[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

আরাফার ময়দানে শুরু হলো হজের খুতবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে ২০২৬ ১১:৪৩ এএম

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালন উপলক্ষে সৌদি আরবের আরাফার ময়দানে শুরু হয়েছে হজের খুতবা।

মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা প্রদান শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

 

আরবি ক্যালেন্ডার অনুযায়ী আজ ৯ জিলহজ, যা মুসলিম বিশ্বের কাছে ‘ইয়াওমে আরাফা’ বা আরাফার দিন হিসেবে বিশেষ মর্যাদাপূর্ণ। এদিন আরাফার বিস্তীর্ণ ময়দানে লাখো হাজি ইবাদত, জিকির ও দোয়ায় মগ্ন থাকেন।

 

সকাল থেকেই হাজিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে পবিত্র তালবিয়া—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’। সাদা ইহরামের পোশাকে তারা মিনায় ফজরের নামাজ আদায়ের পর আরাফার উদ্দেশে যাত্রা শুরু করেন।

 

ইসলামের ইতিহাসে আরাফার ময়দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত স্থানে সমবেত হয়ে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনায় ইবাদতে সময় কাটাচ্ছেন।

এসআর

সম্পর্কিত খবর