এক কাপ গরম চা শুধু মনকেই শান্ত করে না, এর সঙ্গে আদা ও লবঙ্গ যোগ করলে তা হয়ে ওঠে
স্বাস্থ্যের জন্য এক মহাঔষধ। স্বাদ বাড়ানোর পাশাপাশি এই তিনটি উপাদানের শক্তিশালী মিশ্রণ শরীরে এক দারুণ প্রভাব ফেলে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
লবঙ্গে থাকা ‘ইউজেনল’ উপাদান জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং আদার প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। নিয়মিত এই চা পান করলে সাধারণ সর্দি-কাশি ও সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায়।
হজম প্রক্রিয়ায় দারুণ সহায়:
লবঙ্গ হজমকারী এনজাইম নিঃসরণে সাহায্য করে, অন্যদিকে আদা পেটের অস্বস্তি, বমি বমি ভাব ও পেট ফাঁপা দূর করে। ভারী খাবারের পর এক কাপ আদা-লবঙ্গ চা পান করলে খাবার দ্রুত ও সহজে হজম হয়।
প্রদাহ ও ব্যথা দূরীকরণে ভূমিকা:
আদা ও লবঙ্গ দুটোতেই রয়েছে শক্তিশালী প্রদাহরোধী (অ্যান্টি-ইনফ্লেমেটরি) উপাদান। যৌথভাবে এই উপাদানগুলো শরীরের ভেতরে হওয়া জ্বালাপোড়া ও জয়েন্টের ব্যথা কমাতে প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে।
অ্যান্টিঅক্সিডেন্টের প্রাচুর্য:
লবঙ্গ ও আদায় রয়েছে প্রচুর পরিমাণ ফেনোলিক যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি ত্বককে সতেজ ও তারুণ্যদীপ্ত রাখতে এবং সার্বিক প্রাণশক্তি বাড়াতে বেশ কার্যকর।
মানসিক চাপ মুক্তি ও প্রশান্তি:
লবঙ্গের মিষ্টি সুবাস এবং আদার উষ্ণতা উদ্বেগ কমিয়ে স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে। সারাদিনের ব্যস্ততা শেষে বা মানসিক চাপের মুহূর্তে এই চা পান করলে মনে দ্রুত প্রশান্তি ফিরে আসে।
এসআর