আন্তর্জাতিক কফি দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি
বসুন্ধরায় (আইসিসিবি) এক আকর্ষণীয় ও জমকালো কফি উৎসবের আয়োজন করে নেসক্যাফে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) আইসিসিবির হল-১-এ এই উৎসবটি অনুষ্ঠিত হয়। এতে তরুণ প্রজন্ম ও কফিপ্রেমীদের জন্য গান, গেমিং, কফি টেস্টসহ হরেক রকমের বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছিল। একই মঞ্চে নেসক্যাফে তাদের জনপ্রিয় ‘থ্রি ইন ওয়ান’ ক্যাটাগরির ১০টি লিমিটেড এডিশন ভ্যারিয়েন্টের নতুন মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে।
বিকাল থেকে শুরু হওয়া এ উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সের কফিপ্রেমী ও তরুণরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং ব্যান্ড ‘লেভেল ফাইভ’। লাইভ পারফরম্যান্সের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল হরেক রকম কফি পানের সুযোগ।
দর্শনার্থীদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে ছিল পিএস-৫ গেমিং, ক্যানভাস ও ডুডলিং আর্ট, ক্রিয়েটর চ্যালেঞ্জ এবং পোলারয়েড ফটো বুথ। এছাড়াও উৎসবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাবা খান, রাকিন আবসার ও মাহিম মেকস। তাঁরা দর্শনার্থীদের সাথে সরাসরি কুশল বিনিময় ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। পুরো আয়োজনটি সুনিপুণভাবে সঞ্চালনা করেন নীল হুরেরজাহান।
নেসক্যাফে বাংলাদেশের ফেসবুক পেজ ও আয়োজকদের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক কফি দিবসকে কেন্দ্র করে তরুণদের কফিবিষয়ক অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় ও উৎসবমুখর করতে এই বিশেষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। সংগীত, গেমিং ও সৃজনশীলতার মেলবন্ধনে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে তরুণদের উচ্ছ্বসিত অংশগ্রহণ দেখা যায়।
এসআর