১. চাল ভালোভাবে না ধোয়া চাল সরাসরি রান্নায় বসিয়ে দেওয়া একটি বড় ভুল। চাল না ধুলে এর গায়ে লেগে থাকা
অতিরিক্ত শ্বেতসার বা স্টার্চের কারণে ভাত অতিরিক্ত আঠালো হয়ে যায়। তাই রান্নার আগে চাল অন্তত ৩-৪ বার ধুয়ে পানি পরিষ্কার করে নেওয়া উচিত, এতে ভাত ঝরঝরে হয়।
২. চাল ও পানির অনুপাতে ভুল করা
চালের ধরণ অনুযায়ী পানির সঠিক পরিমাণ না দিলে ভাত কাঁচা বা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। লম্বা দানার চালের ক্ষেত্রে সাধারণত ১ কাপ চালে ২ কাপ পানি লাগে, তবে ছোট দানার চালের জন্য পানির পরিমাণ আরও বেশি লাগে। তাই পানির অনুপাতের দিকে খেয়াল রাখা জরুরি।
৩. সাদা ও লাল চাল একই নিয়মে রান্না করা
লাল চালে বাইরের তুষের আবরণ থাকায় তা সেদ্ধ হতে বেশি সময় ও বেশি পানি নেয়। সাদা চাল রান্না হতে প্রায় ১৫ মিনিট লাগলেও লাল চাল সেদ্ধ হতে ৫০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এবং এতে পানির পরিমাণও ১/৪ থেকে ১/২ গুণ বেশি লাগে।
৪. চুলায় বেশি আঁচ দেওয়া
তাড়াহুড়ো করে বেশি আঁচে ভাত রান্না করলে চাল সেদ্ধ হওয়ার আগেই পানি শুকিয়ে যায় কিংবা ভাত নিচে পুড়ে যেতে পারে। সঠিক নিয়ম হলো প্রথমে পানি ফুটিয়ে নিয়ে আঁচ কমিয়ে দেওয়া এবং ধোয়া চাল যোগ করা, যাতে দানাগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে।
৫. রান্না শেষে ভাত তৎক্ষণাৎ নামিয়ে নেওয়া
ভাত হওয়ার পরপরই বাটিতে ঢেলে নিলে ভাতের টেক্সচার নষ্ট হতে পারে। চুলা বন্ধ করার পর পাত্রটি ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট ঢেকে রাখা উচিত। অবশিষ্ট বাষ্পে ভাত ধীরে ধীরে পুরোপুরি সেদ্ধ হয়ে আরও ঝরঝরে ও মসৃণ রূপ নেয়।
এসআর