[email protected] রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

রাতে রক্তচাপ বৃদ্ধি: নীরবে বেড়ে যেতে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৪ এএম

সংগৃহীত ছবি

দিনের বেলা রক্তচাপ স্বাভাবিক থাকলেও রাতে তা বৃদ্ধি পাওয়া বা না কমা শরীরের জন্য গুরুতর

 স্বাস্থ্যঝুঁকির লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, ঘুমের সময় শরীর শিথিল থাকে বলে স্বাভাবিক নিয়মে রাতের রক্তচাপ দিনের তুলনায় অন্তত ১০ শতাংশ কমে আসার কথা। কিন্তু রাতে যদি রক্তচাপ স্বাভাবিক মাত্রায় না কমে, তবে তা স্ট্রোক, হৃদযন্ত্রের অকার্যকারিতা এবং শরীরের বিভিন্ন অঙ্গের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয়।

​'জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন'-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ঘুমের সময় রক্তচাপের এই পরিবর্তন শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দের অংশ। রাতে রক্তচাপের এই অস্বাভাবিকতা বা বারবার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে বাজে জীবনযাপন ও বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যা যুক্ত থাকতে পারে। এমনকি রাতে রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই কেবল দিনের রক্তচাপ মেপে নিশ্চিন্ত না থেকে ঘুমের সমস্যা বা রক্তচাপের ওঠানামা থাকলে নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এসআর

সম্পর্কিত খবর