[email protected] সোমবার, ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সহজ ও সুস্বাদু পেশওয়ারি বিফ রান্নার ঝটপট রেসিপি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ জুন ২০২৬ ৮:২২ পিএম

সংগৃহীত ছবি

কষানো বা ভুনা করার ঝামেলা ছাড়াই অল্প উপকরণে ঘরেই তৈরি করতে পারেন মুখে মিলিয়ে যাওয়ার মতো সুস্বাদু পেশওয়ারি বিফ, যা পরোটা

 রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে দারুণ জমে ওঠে। ১ কেজি গরুর মাংসের এই রেসিপি তৈরিতে লাগবে ৪ টেবিল চামচ ঘি, ২-৩টি পেঁয়াজ, ১ টুকরো আদা, ২টি রসুন, ২টি টমেটো, ৪-৫টি আলু, ১ টুকরো দারুচিনি, ১টি লবঙ্গ, ২-৪টি গোলমরিচ, ৭-৮টি কাঁচা মরিচ এবং স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালী অনুযায়ী, প্রথমে মাংসে ভালোভাবে লবণ মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে; এরপর রান্নার হাঁড়িতে ঘি দিয়ে মাংসগুলো ৫ মিনিট ভেজে নিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা মরিচ, টমেটো, আলু, দারুচিনি ও লবঙ্গ একসঙ্গে আস্ত দিয়ে ঢেকে দিতে হবে।

প্রথমে ১০ মিনিট বেশি আঁচে রান্না করার পর আঁচ কমিয়ে হালকা আঁচে (প্রয়োজনে সামান্য পানি দিয়ে) দুই ঘণ্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য একদম উপযুক্ত ও নরম পেশওয়ারি বিফ।

এসআর

সম্পর্কিত খবর