দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন নিয়োগ ও বদলির আদেশ জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের নতুন এসপি হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ।
নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ।
খুলনা জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে।
এদিকে, ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীন।
গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
অন্যদিকে, নওগাঁর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তার বদলির আদেশও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
এ/এইচ/টি