[email protected] শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩

১৫ দুর্নীতি মামলায় মির্জা আব্বাস খালাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৬ ১:৪৬ পিএম

সংগৃহীত ছবি

সরকারি বাড়ি বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এসব মামলার রায় ঘোষণা করেন।

মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, কোনো ধরনের দরপত্র ছাড়াই ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি করা হয়েছে।

দুর্নীতির ওই অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাকে এসব মামলা থেকে অব্যাহতি দিয়ে খালাসের রায় দেন।

এসআর

সম্পর্কিত খবর