[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

২১ আগষ্টের গ্রেনেড হামলার ২২ বছর আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৬ ৪:৩৯ এএম

সংগৃহীত ছবি

আজ ২১ আগস্ট।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর পূর্ণ হলো।

২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে প্রধান অতিথি করে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশ চলাকালে একের পর এক গ্রেনেড বিস্ফোরণে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে পুরো এলাকা।

হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়া আহত হন কয়েকশ মানুষ। শেখ হাসিনাও ওই হামলায় আহত হন।

ঘটনার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এ মামলার বিচারপ্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ফলে ২১ আগস্টের সেই ভয়াবহ হামলার স্মৃতি আজও রাজনৈতিক অঙ্গন ও দেশের মানুষের মধ্যে গভীরভাবে আলোচিত।

এসআর

সম্পর্কিত খবর