সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড হয়েছিল।
ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।
পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
এসআর