[email protected] শনিবার, ১৮ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩

ত্রাণ বিতরণ শেষে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১০:৩৪ পিএম

সংগৃহীত ছবি

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করছে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।

সরকারি দায়িত্ব পালনের কারণে সবসময় সরাসরি উপস্থিত থাকা সম্ভব না হলেও জনগণের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীরাও স্থানীয় পর্যায়ে মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবেন।

পাশাপাশি নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় তিনি উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর