ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবাসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নবাবগঞ্জ থানার ভাওয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, সাব-ইন্সপেক্টর সৈয়দ ইমামুজ্জামান ও ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. রমজান আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভাওয়ালিয়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ৭২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর