[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় এনসিপির পাঁচ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ৪:৫৮ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরে এক কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় যুব নাগরিক শক্তি (এনসিপির যুব সংগঠন)-এর পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুরে এক কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয়পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শহরের গোরে শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুন (২৯), হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সাজিদুল মিনহাজ (২৬) এবং হৃদয় হোসেন (২২)।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এক কৃষককে অপহরণের পর তার পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন মো. মামুন বাদী হয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজন ছাড়াও আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এসআর

সম্পর্কিত খবর