[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট পরিবার, দ্রুত কার্যকরের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ১:৩৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।

একই সঙ্গে তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

রোববার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রামিসার বাবা।

তিনি বলেন, আদালতের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, কঠিন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও গণমাধ্যমের সহযোগিতা তাদের সাহস জুগিয়েছে।

আব্দুল হান্নান মোল্লা আরও বলেন, আদালত যে রায় দিয়েছেন, সেটি দ্রুত বাস্তবায়ন করা হলে পরিবার ন্যায়বিচার পাওয়ার অনুভূতি পাবে।

এসআর

সম্পর্কিত খবর