[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধ মামলায় দীপু মনি-রূপাসহ ৯ জন ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ১২:০৭ পিএম

সংগৃহীত ছবি

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপাসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল।


প্রসিকিউশন সূত্রে জানা যায়, তদন্ত কার্যক্রম এখনও শেষ না হওয়ায় প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় চাওয়া হতে পারে। এর আগে গত মে মাসে দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছিল।


মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং মোজাম্মেল বাবু।


প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বহু হতাহতের ঘটনা ঘটে। তদন্ত সংস্থা ইতোমধ্যে নিহতদের একটি তালিকা প্রস্তুত করেছে এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছে।


মামলার অগ্রগতি ও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

এসআর

সম্পর্কিত খবর