[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পল্লবীর শিশু হত্যা মামলায় দম্পতির মৃত্যুদণ্ড, দ্রুত বিচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ১১:৪৭ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

রায়ে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


রোববার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় দেন। রাষ্ট্রপক্ষ জানায়, আলোচিত এ মামলার বিচারকাজ অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা হয়েছে।


মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই বাসার ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে পাওয়া তথ্য, আলামত এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।


তদন্ত কর্মকর্তা কয়েক দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত দ্রুত শুনানি গ্রহণ করে সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।


রাষ্ট্রপক্ষের দাবি, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। সবকিছু পর্যালোচনা করে আদালত দুই আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

এসআর

সম্পর্কিত খবর