চীনের শেনজেন শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এ দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় এবং ভালো সম্পর্ক রয়েছে। এই আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের পথ তৈরি হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কথা বলতেও দেখা যায়।
এ ছাড়া হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’
এদিকে এপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন প্রভাবশালী নেতার সম্ভাব্য এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এফ/ডি