[email protected] মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের ত্রিমুখী শীর্ষ বৈঠক শেনজেনে ১৯ নভেম্বর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ৮:২০ এএম

সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট

 শি জিনপিং ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন বলে নিশ্চিত করেছে বেইজিং।

​চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৬ নভেম্বর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

​বিবৃতিতে বলা হয়, “১৯ নভেম্বর, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি বৈঠক আয়োজন করবেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন।”

​গত সপ্তাহেই এই সম্ভাব্য বৈঠকের বিষয়টি নিয়ে জল্পনা শোনা গিয়েছিল, যা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।

​১৩ নভেম্বর এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, বৈঠকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

​প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এর আগে থেকেই প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়ে আসছিলেন। সপ্তাহের শুরুর দিকে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, “আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।”

​বিশ্লেষকদের ধারণা, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই বৈঠকে ইরান ও অন্যান্য বৈশ্বিক নিরাপত্তা ইস্যু স্থান পেলেও ইউক্রেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

​এদিকে মার্কিন বার্তাসংস্থা এপি এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পর তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কম।

এইচ/এম

সম্পর্কিত খবর