[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ গ্রহণে কুরআন ব্যবহারের কথা বললেন মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৭:১৭ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ ২০২৭ সালের

 জানুয়ারিতে সিনেটে আনুষ্ঠানিক শপথ গ্রহণের সময় পবিত্র কুরআন ব্যবহার করতে পারেন। এর মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরেকটি ঐতিহাসিক ঘটনার সূচনা হতে যাচ্ছে।

​গত ১২ নভেম্বর এনপিআরের নিউজমেকার্স অনুষ্ঠানে উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান এল-সায়েদ।

​তবে শপথ গ্রহণে কোন কুরআনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি।

​এ ক্ষেত্রে দুটি কুরআনের কথা বিবেচনা করছেন এল-সায়েদ। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কুরআন। ২০০৭ সালে সাবেক কংগ্রেস সদস্য কিথ এলিসন আনুষ্ঠানিক শপথ গ্রহণের সময় এই কুরআন ব্যবহার করেছিলেন।

​অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা পবিত্র কুরআনের একটি প্রাচীন পাণ্ডুলিপি।

​গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন আবদুল এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন। সূত্র: শিয়া ওয়েভস

এইচ/এম

সম্পর্কিত খবর