[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় দিল্লি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ ৮:০৬ পিএম

সংগৃহীত ছবি

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক

 বজায় রাখার প্রত্যয় জানিয়েছে ভারত। একই সঙ্গে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দুই দেশের কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

​শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

​তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায় ভারত।’

​জয়সওয়াল জানান, দুই দেশ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় যোগাযোগ অব্যাহত রেখেছে। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে।

​জয়সওয়াল জানান, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ দুই দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে। ওই সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।

​ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বিদ্যমান ব্যবস্থার আওতায় কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।’

​ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এরপর তার প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করে ঢাকা।

​তবে ওই আয়োজনে ভারতের কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকেও ভারত সমর্থন করে না বলে জানিয়েছিল নয়াদিল্লি।

​৭৮ বছর বয়সি শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের মুখে সরকারের পতনের পর দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

এইচ/এম

সম্পর্কিত খবর