[email protected] শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ১২:৪৬ পিএম

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে নতুন করে যৌথ সামরিক অভিযান চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

 ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই যৌথ হামলা চান।

​মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

​ট্রাম্প প্রশাসনে মতবিরোধ:

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে নতুন করে আবারও আলোচনার পথ বেছে নেওয়া হবে, নাকি সেখানে সামরিক হামলা চালানো হবে—তা নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ দেখা দিয়েছে। প্রশাসনের একটি পক্ষ তেহরানের সঙ্গে পুনরায় কূটনৈতিক আলোচনার পক্ষপাতী। অন্যদিকে, অপর অংশটি ইরানের বিরুদ্ধে সামরিক পথ অনুসরণের পক্ষে অবস্থান নিয়েছে।

​ইসরাইলের সামরিক প্রস্তুতি ও উত্তরের হুমকি:

ইসরাইলের টেলিভিশন ‘চ্যানেল ১৫’-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানে সর্বাত্মক হামলা চালানোর সব ধরনের সামরিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে ইসরাইলি বাহিনী।

​ইসরাইলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও এতে নতুন করে জড়িয়ে পড়তে পারে। এ কারণে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহর সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ মোকাবিলাসহ ইরানের পাল্টা হামলা রুখতে সার্বিক প্রতিরক্ষা ও সামরিক পরিকল্পনা ঢেলে সাজাচ্ছে তেল আবিব। 

এইচ/এম

সম্পর্কিত খবর