যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এড়ানো এবং দুই দেশের মধ্যে সমঝোতা
চুক্তির প্রচেষ্টায় মধ্যস্থতাকারী দেশ কাতারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আবারও ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে। শুক্রবার (৩০ অক্টোবর) তারা আলোচনার উদ্দেশ্যে তেহরান সফর করেন।
আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়ের সত্যতা নিশ্চিত করে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কাতারি প্রতিনিধিদের এই সাম্প্রতিক আলোচনা ও কূটনৈতিক সফরটি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে।
প্রস্তাব ও দ্বিমুখী শর্তাবলি
এর আগে গত রোববার কাতার ইরানের কাছে একটি নতুন শান্তি ও সমঝোতা প্রস্তাব পেশ করেছিল। তবে তেহরান সেই প্রস্তাবটিকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে এবং তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
সূত্র মতে, নতুন করে শুরু হওয়া এই আলোচনা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র প্রথম থেকেই ইরানের পারমাণবিক কার্যক্রমের বিষয়টি অন্তর্ভুক্ত করতে জোরালো তাগিদ দিচ্ছে। অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো মূল্যে নতুন সমঝোতায় আসার আগে যুক্তরাষ্ট্রকে তাদের উপর আরোপিত নৌ-অবরোধ তুলে নিতে হবে এবং বিশ্ববাজারে তেল রপ্তানির নিষেধাজ্ঞা বা প্রতিবন্ধকতা প্রত্যাহার করতে হবে।
এসআর