[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

সৌদি আরবের ৪ অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: রেড অ্যালার্ট জারি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ ১১:৪৫ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের চারটি অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ঝুঁকিতে রেড অ্যালার্ট জারি

 করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। রোববার (১৮ অক্টোবর) সংস্থাটির এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

​সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে শিলাবৃষ্টি এবং প্রবল বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধূলিঝড় সৃষ্টি করতে পারে।

​ভারি বৃষ্টির কারণে এসব এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে। এনসিএম জানিয়েছে, এই বৈরী আবহাওয়া চারটি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলতে পারে।

​এছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কয়েকটি অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে কুয়াশা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে সড়ক ও নৌপথে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি কমে যেতে পারে।

এসআর

সম্পর্কিত খবর