সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) তাদের দণ্ড কার্যকরের তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়। পরবর্তী সময়ে দেশটির বিচারিক প্রক্রিয়া শেষে মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এসআর