[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণ গেল ১২ জনের, নিহতদের মধ্যে দুই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৬:৫৮ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন।

নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় সৌদি আরবসহ বিভিন্ন দেশের নাগরিক প্রাণ হারিয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

 

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য জানায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

 

প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ছাড়াও একজন করে যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক রয়েছেন। এ ছাড়া নিহত দুই বাংলাদেশির পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

 

ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি দাবি করেছেন, ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হামলাটি চালানো হয়েছে। তাঁর অভিযোগ, সৌদি হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

এদিকে, হামলার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। হামলার পর বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয় এবং জরুরি সহায়তার জন্য সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

 

চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনায় সৌদি আরবের আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠিতব্য বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

হামলার বিষয়ে সৌদি কর্মকর্তাদের তাৎক্ষণিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর