[email protected] শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩; বাংলাদেশিসহ আহত ৩৬

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬ ৩:৫৩ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

একই ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৬ জন আহত হয়েছেন।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বুধবার এক বিবৃতিতে হতাহত হওয়ার তথ্য জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী প্রাণ হারিয়েছেন।

নিহতদের একজন মরক্কোর এবং অপরজন আলজেরিয়ার নাগরিক। ওই ঘটনায় আরও ২৮ জন আহত হন।

অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলার ঘটনায় সুদানের একজন নাগরিক নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও আটজন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে সৌদি আরবের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

হামলায় ক্ষতিগ্রস্ত ও আহতদের বিষয়ে প্রাথমিক তথ্য প্রকাশ করা হলেও তাদের পূর্ণ পরিচয় জানানো হয়নি।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ৬ ও ৭ অক্টোবর হামলার ঘটনাগুলো ঘটে। তবে কোন বিমানবন্দরে কোন দিন হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর হতাহত ব্যক্তিদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ প্রাথমিক তথ্য দিয়েছে।

তবে হামলার সুনির্দিষ্ট ধরন এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এসআর

সম্পর্কিত খবর